পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কণ্ঠে সোনার বাংলা, চোখে আনন্দের জল

Posted on March 26, 2014 | in জাতীয় | by

7ঢাকা:  জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাইতে শামিল হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তাদের কণ্ঠে যেমন ছিল আনন্দের ঝরনাধারা, তেমনি চোখে ছিল জল। প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আড়াই লাখের বেশি মানুষ একসঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।

অন্যদিকে, যারা জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হতে পারেননি, তারা যে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে সশ্রদ্ধচিত্তে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। সারা দেশের সঙ্গে রাজধানীর মিডিয়া হাউসগুলোতে কর্মব্যস্ত কর্মীরা অফিসে দাঁড়িয়ে গেয়ে ওঠেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…।’ এ সময় ছয় মিনিটের জন্য থেমে যায় সারা দেশে সব চলন্ত ট্রেন। প্যারেড গ্রাউন্ড থেকে লাখো কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে শামিল হন ট্রেনযাত্রীরা।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য জাতীয় প্যারেড গ্রাউন্ডে আড়াই লাখেরও বেশি মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud