May 7, 2026
স্বাধীনতা দিবসে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে একসঙ্গে আড়াই লক্ষাধিক লোক জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের।
বুধবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ জাতীয় সংগীত গাওয়া হয়। এতে অংশ নিয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন মানুষ।
এ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ খান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব ধরনের শ্রেণিপেশার মানুষ।
জাতীয় সংগীতে কণ্ঠ মিলিয়ে বিশ্বরেকর্ডে অংশগ্রহণ করতে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে রাজধানীর রাস্তায়। একে একে জাতীয় সঙ্গীত গাইতে প্যারেড গ্রাউন্ডে মানুষের উপস্থিতি আড়াই লাখ ছাড়িয়ে যায়।
এছাড়াও প্যারেড গ্রাউডের আশে পাশে আরও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এর মধ্য দিয়ে একসঙ্গে সর্বাধিকসংখ্যক মানুষ একত্রে জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড করেছে।
মাঠের প্রতিটি ফটকেই আগ্রহীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে গুণে গুণে। শৃঙ্খলা ঠিক রাখতে মাঠের ওই অংশটি ভাগ করা হয়েছে ১৫টি সেক্টরে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনিা সকলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
‘গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর প্রত্যয়ে রাষ্ট্রীয় পর্যায়ে এই অনন্য আয়োজনের উদ্যোগ নেয় সংস্কৃতি মন্ত্রণালয় আর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ।
এই বিশাল আয়োজনকে স্বীকৃতি দিতে গিনেজ বুক কর্তৃপক্ষের মনোনীত প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।