পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সৌদি নারী বিয়ে করলেই মিলবে পেনশন

Posted on February 8, 2014 | in আন্তর্জাতিক | by

urlকোনো প্রবাসী যদি সৌদি নারীদের বিয়ে করেন, তবে তিনি পেনশনসহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন। বিদেশী অভিবাসীদের জন্য সম্প্রতি এমনই সুখবর জানিয়েছে দেশটি। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। সৌদির ইনস্যুরেন্সভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে কোনো বিদেশী অভিবাসী যদি দেশটির কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন পাবেন। তবে তাদের বেতন সৌদি ৩ হাজার রিয়াল কিংবা তার চেয়ে কম হতে হবে। আর স্বতন্ত্রভাবে যাদের বেতন এর ওপরে তারা এই সুবিধা ভোগ করতে পারবেন না। তবে তারা বেতন সুবিধা পাবেন ঠিকমতো।

সংস্থাটির এক মুখপাত্র আমাল আল-ঘামলাস জানান, এজন্য “স্পেশাল এক্সপ্যাক্ট” সিস্টেমে তাদেরকে আগে থেকেই নিবন্ধন করতে হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud