পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চার ঘণ্টা পর কাদার নিচ থেকে জীবিত উদ্ধার!

Posted on February 8, 2014 | in সারা দেশ | by

thumbnailবাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুর এলাকায় যাত্রীবাহী বাস খালের কাদা মাটিতে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়েন মান্না(২২) নামে এক যুবক।  এরপর অন্তত ৪ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। মান্না খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা।তিনি দুর্ঘটনা কবলিত দিগন্ত পরিবহনের হেলপার। শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটার পর দুপুর ১২টায় তাকে উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নজুল ইসলাম জানান, যে অবস্থায় তিনি আটকে ছিলেন তাতে বেঁচে থাকার কথা নয়। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তার মাথা বাদে শরীরের পুরোটাই বাসের নিচে কাদা মাটিতে আটকে ছিল।

তিনি বলেন, ৪ ঘণ্টা চেষ্টা করে দুপুর ১২টার দিকে তাকে জীবিত উদ্ধার করা হয়।  কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান জানান, উদ্ধারের পর তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দিগন্ত পরিবহনের (মেট্রো ব-১৪-৫৮৫৭) একটি বাস সড়কের শিবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এসময় বাসের সামনের অংশ সম্পূর্ণ কাদা মাটিতে আটকে যায়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud