পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কড়া নিরাপত্তার মধ্যে চলছে জামায়াতের হরতাল

Posted on February 6, 2014 | in জাতীয় | by

Hortal-0520130924124205ঢাকা: দশ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে। এক দফা পিছিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে দলটির এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। তবে প্রথম দুই ঘণ্টায় রাজধানীর কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। রাজধানীতে জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতাও চোখে পড়েনি। রাজধানীর সব সড়কেই রিকশা ও অটোরিকশা চলছে। পাশাপাশি বেশ কিছু বাস ও প্রাইভেট কারও বেরিয়েছে রাস্তায়। কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঢাকা সড়ক পরিবহন সমিতি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের মধ্যেও রাজধানী ও আশপাশের জেলাগুলোতে বাস ও মিনিবাস চালাবে বলে জানায়।

সে অনুযায়ী সকালে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে কাছাকাছি গন্তব্যের কিছু বাস ছেড়ে গেছে বলে মালিকপক্ষ জানায়। সায়দাবাদের যাত্রীসেবা পরিবহনের কাউন্টার থেকে জানানো হয়, তাদের কয়েকটি গাড়ি দাউদকান্দি ও কুমিলøার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সংখ্যায় কম হলেও নয়াবাজার থেকে মুন্সীগঞ্জ ও মাওয়ার পথে ছেড়ে গেছে দ্রুত পরিবহনের কয়েকটি বাস। অবশ্য মহাসড়কে দূরপালøার বাস চলাচল এক প্রকার বন্ধ রয়েছে। বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে গত মাসে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই প্রথম হরতাল। বিএনপির জোটসঙ্গী জামায়াত আদালতের রায়ে নির্বাচনের অযোগ্য ঘেষিত হয়েছে। যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় গতবছর এ দলটির দফায় দফায় হরতাল ঘিরে সারা দেশে ব্যাপক সহিংসতা ঘটে।
দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির নিজামীর রায়ের প্রতিবাদে ডাকা এই হরতালের আগের দিন জামায়াতকর্মীদের খুব বেশি তৎপরতা চোখে না পড়লেও বুধবার রাতে রাজশাহীতে একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। এছাড়া রাজধানীর কয়েকটি স্থানে হরতালের সমর্থনে জামায়াত ও শিবির কর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।
হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা এই হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
এদিকে জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই এ হরতাল করছে দলটি। ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি দিয়েছে শিবির।
২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে দেশের সবচেয়ে বড় অস্ত্রের চালান আটকের ঘটনায় তখনকার জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১৪ আসামিকে গত ৩০ জানুয়ারি মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।
নিজামীকে ‘হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে’ এই রায় দেয়া হয়েছে অভিযোগ করে ৩ ফেব্র“য়ারি সোমবার সারা দেশে হরতাল ডাকে জামায়াত। তবে বিশ্ব এজতেমাফেরত মুসলিøদের গন্তব্যে ফেরা এবং স্বরস্বতী পূজার কারণ উলেøখ করে পরে হরতাল পিছিয়ে দেয়া হয়।
একাত্তরে হত্যা-নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আরেকটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud