পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সুপ্রিম কোর্টে ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের অনুলিপি

Posted on February 6, 2014 | in জাতীয় | by

Chittago1-300x225ঢাকা: চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার ৫১৪ পৃষ্ঠার রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এসব নথি এসে পৌঁছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, অস্ত্র ও চোরাচালান মামলার কেস ডকেট, দুটি মামলার রায়ের কপিসহ নথিপত্র এসে পৌঁছেছে। যে মামলায় মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, ওই মামলায় পেপার বুক তৈরির জন্য হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে। পেপার বুক তৈরির পর শুনানি শুরু হবে।
আজ বেলা দেড়টার দিকে খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে নথিপত্র ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে।
গত ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud