পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাকিস্তানি তিন নাগরিকের ১৩ দিনের রিমান্ড

Posted on January 20, 2014 | in ইসলাম | by

1390207542আদালত প্রতিবেদক: পাকিস্তানের জঙ্গী সংগঠন তেহরিক-ই-তালিবান’র প্রশিক্ষণপ্রাপ্ত তিন সদস্যকে ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতারকৃত পাকিস্তানি নাগরিক মেহমুদ (২৬), উসমান (২৩) ও ফকরুল হাসানকে (৫০) আদালতে হাজির করে ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়। রাজধানীর রমনা থানায় দায়ের করা দুই মামলায় এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। পরে আদালত শুনানি শেষে ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। তাদের ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬ এর ৩ ধারা, ১৯৬৪ সালের দি ফরেন অ্যাক্টস এর ১৪ ও ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩ এর ৩ ধারায় অভিযুক্ত করা হয়। প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমীর গেটের সামনে থেকে ল্যাপটপ ও বোমা তৈরির ম্যানুয়াল, সমরাস্ত্রের প্রশিক্ষণ সম্পর্কিত তথ্যাদিসহ তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার এজাহারে বলা হয়, এদের প্রত্যেকের বাড়ি পাকিস্তানে। এরা স্বীকার করেছেন যে, তারা সবাই ‘তেহরিক-ই-তালিবান’ এর কাছ থেকে বোমা হামলা, বোমা তৈরি, বিভিন্ন প্রকার অস্ত্র ও অত্যাধুনিক সমরাস্ত্র, যুদ্ধের কৌশল সম্বন্ধে প্রশিক্ষণ নিয়েছেন।

এছাড়া মিয়ানমার ভিত্তিক তেহরিক-ই-আজাদী নামক জঙ্গী সংগঠনের সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud