পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দল ঘোষণা বিসিবির

Posted on January 20, 2014 | in খেলাধুলা | by

35949ঢাকাঃ সব বাধা বিপত্তি কাটিয়ে আগামী ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। এ জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ঘরের মাঠে আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের তিন নির্বাচক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল ঘোষণা করেন। দল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক ফারুক খান বলেন, ‘বিসিএলে যারা ভালো পারফরম্যান্স করেছে তাদেরকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছি।’ বিসিবি ঘোষিত দলে স্থান পেয়েছেন সাকিব, তামিম ছাড়াও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস ও শামসুর রহমান।
টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মার্শাল আইয়্যূব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud