April 22, 2026
ফারজানা রিংকী : ইউরোপীয় সংসদ বিএনপিকে জামায়াত ও হেফাজতে ইসলামী দলকে ছেড়ে আসার আহবান জানিয়েছে এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার কড়া নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার স্ট্রেসবার্গের একটি বিতর্ক সভাকক্ষে ইউরোপীয় ইউনিয়ন দ¦্যর্থহীনভাবে বিএনপিকে জামায়াতে ইসলাম থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে। ইউরোপীয় সংসদ জামায়াতের দিকে আঙ্গুল তুলে জোর দিয়ে বলেন, যে সম¯ত্ম রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্ত হবে সে সব দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্র¯ত্মদের বিচার বন্ধের প্রতিকারে আšত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে ছয় রাজনৈতিক দলের পেশ করা একটি সমাধানে দেখা যায় জামায়াতে ইসলাম ও দলছুট হেফাজতে ইসলাম যারা সহিংস ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত বিরোধী দল বিএনপি এখনও তাদের সহায়তা করছে।
গত বছর ২৮শে ফেব্রুয়ারিতে জামাত নেতা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদন্ড রায়ের পরই জামায়াত শিবির দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস কর্মকান্ড চালায়। এক সপ্তাহব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে পুলিশ রা¯ত্মায় নামে। এতে জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ৮ জন পুলিশ সদস্যসহ মোট ৭০ জন মারা যায়।
জামায়াত শিবির তাদের সহিংস কর্মকান্ড সারা বছরব্যাপী চালিয়ে যায়। ২৫ নভেম্বরে নির্বাচন তফসিল ঘোষণার পর ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার জন্য বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে তারা পুনরায় সহিংসতা চালায়। গত দুই মাসের এই সহিংসতায় ১৪০ জনেরও বেশি লোক মারা যায়।
ইউরোপীয় সংসদ বলে, ভোট গ্রহণের সময়ে এবং পরে আšত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সাক্ষী হওয়ায় হাজারো মানুষের উপরে বিশেষ করে হিন্দুদের উপরে জামায়াতে ইসলামের জঙ্গীরা হামলা চালায় এবং বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করে।
সমাধানটির প্রধান কাজ হল বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা, মানবাধিকার এবং সাধারণের মাঝে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে এমইপি কে পিপিই, এস এন্ড ডি, এএলডিই, এএলই, ইসিআর এবং জিইউই বা এনজিএল দলের পক্ষে পরিচালনা করা।
রাজনীতি এবং নির্বাচন
ইউরোপীয় সংসদ তার ১১টি তালিকায় জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নিন্দিত সহিংসতার কথা অšত্মর্ভূক্ত করে এবং একে বাংলাদেশের দৈনন্দিন জীবনের পক্ষাঘাত হিসেবে উদ্বেগ প্রকাশ করে।
নিরাপত্তা সেবাসহ নির্বাচনের আগে ও পরে ঘটে যাওয়া সহিংস ঘটনায় মৃতদের স্বাধীন ও স্বচ্ছ তদšত্ম সম্পন্ন করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ইউরোপীয় সংসদ তৎপর হয়েছে।
বাসে অগ্নিসংযোগ এবং হেফাজতে নির্যাতন থেকে ঢাকাকে অবিলম্বে মুক্ত করতে ইউরোপীয় সংসদ নিরাপত্তা বাহিনী কর্তৃক সব ধরনের দমনমূলক পদ্ধতি গ্রহণ করেছে।
ইপি বলে, বিরোধী দলের রাজনীতিবিদদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্ত করে দেয়া উচিৎ, দলগুলোর গণতান্ত্রিক সুনামকে পারস্পরিক সম্মানের সংস্কৃতিতে উন্নয়ন ঘটানো দরকার এবং যে দলগুলো সন্ত্রাসী কর্মকা- সম্পন্ন করছে তাদের নিষিদ্ধ ঘোষণা করা উচিৎ।
এটি বলে ইউরোপীয় ইউনিয়নের সচেষ্ট একটি প্রক্রিয়ার সহায়তায় উপায় নির্ধারণ করা উচিৎ যা বাংলাদেশের জনগণকে একটি প্রতিনিধি নির্বাচনে তাদের গণতান্ত্রিক বাছাইয়ের সুযোগ করে দেবে। সমাধানটিতে বলা হয়, একটি প্রাথমিক নির্বাচনে সব বৈধ রাজনৈতিক দলের দাঁড়ানোর এবং ভোটারদের বাছইয়ের সুযোগ করে দেয়ার সব বিকল্প ব্যবস্থা রাখা উচিৎ।
বাংলাদেশী সংসদীয় ব্যর্থতায় দু:খপ্রকাশে এবং নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর একটি সমঝোতা প্রক্রিয়ায় পৌঁছাতে ইউ সরকার ও বিরোধী দলকে বাংলাদেশের স্বার্থে আপস করার আহবান জানিয়েছে যা বাংলাদেশী জনগণকে তাদের গণতান্ত্রিক বাছাইয়ের সুযোগ করে দেবে।
একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মাঝে সহনশীল সমাজ হিসেবে বাংলাদেশের খ্যাতি রয়েছে। ইউরোপীয় সংসদ বাংলাদেশের কর্তৃপক্ষকে কোনো ঝুঁকির মাঝে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বর্ধিত সুরক্ষা প্রদানে এবং অসাম্প্রদায়িক সহিংসতার সব অপরাধীদের মামলায় ফলাফল নিশ্চিত করার আহবান জানিয়েছেন।
মৃত্যুদন্ড বাতিল
ইউরোপীয় সংসদ আšত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দন্ডিত ৬ জনকে এবং পূর্বকালীন ২০০৯ সালে একটি রক্তাক্ত বিদ্রোহে ১৫২ জনের মৃত্যুতে বিডিআর সৈন্যদের শা¯িত্ম প্রদানসহ বাংলাদেশে বর্ধিতহারে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।
‘ইপি’ ঢাকাকে বলেছে যারা মৃত্যুদ- প্রাপ্ত আসামী তাদের মৃত্যুদন্ড বাতিল করতে এবং বিনিময়ে অন্য শা¯িত্ম প্রদান করতে আহবান জানিয়েছে। এছাড়াও আইসিটির আগে মামলায় সাক্ষীদের রক্ষা করার জন্য তাড়াতাড়ি একটি ফলপ্রসূ পদ্ধতি গ্রহণে কর্তৃপক্ষকে আহবান জানানো হয়েছে।
গত সরকারের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং সন্ত্রাসবিরোধী আইন যেটি কঠোর ছিল তা সংশোধন করার আহবান জানায়। ডেইলি স্টার