পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নাটোরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

Posted on January 18, 2014 | in জাতীয় | by

5220140118133847নাটোর: নাটোরে কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ফুলু (৬৫) কে গুলি করে হত্যা করেছে বিএনপি কর্মীরা।  আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলার হাজীপুরে এ ঘটনা ঘটে।  জানা গেছে, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান পরিষদের সভা শেষে সিংড়ার বাড়িতে ফিরছিলেন।  হাজীপুরে পৌঁছালে মোটরসাইকেল আরোহী বিএনপি কর্মী করিম তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি শফিকুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud