পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকার জামায়াত নিষিদ্ধ করলে আমরা বেঁচে যাই: শাহজাহান

Posted on January 17, 2014 | in জাতীয় | by

0102_21283_57621ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, জামায়াত নিষিদ্ধ হলে আমরা বেঁচে যাই। সরকার বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার জন্য বলছে কিন্তু তারা নির্বাহী আদেশেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু তারা সেটা করতে চায় না। আর চায়না বলেই তারা বিএনপিকে জামায়াত ছাড়ার কথা বলছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনা সভায় জাহজাহান ওমর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় জাতীয় পার্টি ও জামায়াতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল।
অথচ এখন তিনি বিএনপিকে জামায়াতের সঙ্গে ছাড়ার কথা বলছেন। জামায়াত নিষিদ্ধ হলে আমরা বাঁচি, তখন সবাই বিএনপি হয়ে যাবে। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের নাম থাকলেও তিনি আসেননি। সংগঠনের সভাপতি ডা. এ কে এম আজিজুল হক সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসুফ হায়দার।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud