পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জয়পুরহাটে পুলিশের গুলিতে ২ শিবির কর্মী নিহত, নারী শিশুসহ গুলিবিদ্ধ ২০

Posted on December 15, 2013 | in সারা দেশ | by

downloadজয়পুরহাট: জয়পুরহাটে পুলিশের গুলিতে দুই শিবির কর্মী মারা গেছেন। গুলিবিদ্ধ  হয়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বিকালে সদর উপজেলার পুরানাপুল হালুট্টি বাজারে এ ঘটনা ঘটে। বিকালে ওই এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল করলে পুলিশের সঙ্গে এক দফা সংঘর্ষের পর পুলিশ পিছু হটে চলে আসে। পরে বিজিবি ও পুলিশের যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধলে পুলিশ বেপরোয়া গুলি চালায়। এতে ঘটনাস্থলে এক জন এবং হাসপাতালে এক শিবির কর্মী মারা যান। গুলিতে গ্রামের নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই জয়পুরহাট জেলা শহরে গাড়িতে অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud