পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোল্লার ফাঁসিতে আন্দোলন, জামায়াত-বিএনপির ঠাণ্ডা যুদ্ধ

Posted on December 15, 2013 | in জাতীয় | by

image_67510_0ঢাকা:  মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়। একই ইস্যুতে সংগঠনটির আরো কয়েকজন নেতার নাম রয়েছে। এ রায়ের বিরোধীতা করে জামায়াতে ইসলামী রোববার হরতাল পালন করেছে। তাদের এই রাজনৈতিক কর্মসূচি চলাকালে ব্যাপক সহিসংতা এবং প্রাণহানীর ঘটনাও ঘটেছে। তবে বরাবরই তাদের রাজনৈতিক মিত্র বিএনপিকে এ ব্যাপারে নীরব থাকতে দেখা গেছে। এমনকি জামায়াতের হরতাল থেকে দূরে থাকতে রোববার কোনো বৃহৎ কর্মসূচিও পালন করেনি তারা। আত্মগোপনে থাকায় ফাঁসি পরবর্তী জামায়ত-বিএনপির সম্পর্ক নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পটুয়াখালী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শাহ আলম টেলিফোনে বলেন, ‘বিএনপি বৃহৎ একটা সংগঠন। ১৮ দলের অংশীদার হিসেবে নৈতিক দায়িত্ব থেকে তাদের প্রতিবাদ করা উচিৎ। আমরা প্রতিবাদ করছি, করবো। তবে তারা কেন প্রতিবাদ করছে না এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। কেন্দ্র থেকে এ ব্যাপারে জানাবে।’ কাদের মোল্লার ফাঁসি এবং জামায়াতের চলমান কর্মসূচি নিয়ে বিএনপি-জামায়াত সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বাংলামেইলকে বলেন, ‘অতীতেও পড়েনি, ভবিষ্যতেও পড়বে না। আমরা সব সময় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। আমরা ন্যায় বিচার দাবি করছি।

আন্তর্জাতিকমান বজায় রাখার দাবি জানিয়েছি।’ তিনি বলেন, ‘জামায়াত তাদের দলীয় কর্মসূচি পালন করছে। এটা তাদের ব্যাপার। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বিভিন্ন মত ও পথ থাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে আমরা একমত হয়ে আন্দোলন করছি। আওয়ামী লীগও এ বিষয়ে একমত ছিল। কিন্তু গত পাঁচ বছরে তারা যে অপকর্ম করছে, তাই তারা ভয় পাচ্ছে।’ এ বিষয়ে বিএনপিপন্থী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির কারণে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কে কোনো সমস্যা হবে বলে মনে করি না।

’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ  বলেন, ‘বিএনপির মধ্যে একটা অংশ রয়েছে যারা স্বাধীনতার পক্ষের শক্তি। তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের অনেকে জামায়াতকে পছন্দ করেন না। তবে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। বর্তমানে আলাদাভাবে বিএনপির কোনো চিন্তা চেতনা বা ধ্যান ধারণা নেই। জামায়াতের কর্মসূচিতেই তাদের কর্মসূচি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ  বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার যুদ্ধাপরাধীদের জন্য। এটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিষয়। সেটা আইন আদালতের বিষয়। তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি রাজনীতির মতো। যুদ্ধাপরাধীদের বিচার যুদ্ধাপরাধীদের মতো। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে বিএনপি ও জামায়াতের মধ্যে আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে প্রভাব ফেলার কোনো সুযোগ নেই।’……বাংলামেইল

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud