পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি বাবু-র বিদায় সংবর্ধনা

Posted on December 15, 2013 | in Uncategorized | by

DSC_1626

জবি প্রতিবেদক:  সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক রেজাউল করিম এবং অত্র বিভাগের সাবেক ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সারোয়ার হোসেন বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে এক বিদায় সংবর্ধনা সভায় সোহ্রাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগ থেকে শত শত ছাত্র-ছাত্রী উষ্ণ ভালোবাসায় ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন তাদের। স্বাধীনতা পরবর্তী সোহ্রাওয়ার্দী কলেজের শ্রেষ্ঠ ছাত্র সংগঠক এবং সন্ত্রাসমুক্ত কলেজ ক্যাম্পাস উপহার গাজী সারোয়ার হোসেন বাবুর প্রশংসা করেন বক্তারা বলেন, সেই সফল ছাত্র নেতা আজ দক্ষিণ আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক । সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রামদুলাল রায়। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং দর্শন বিভাগের প্রভাষক মোঃ মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান হিমু, সাধারণ স¤পাদক মোঃ কাউসার হক, সমাজকর্ম বিভাগের ছাত্র ঢা.ম.দ. ছাত্রলীগের প্রচার স¤পাদক মহিউদ্দিন চৌধুরী বাবু।
বিদায়ী অধ্যাপক রেজাউল করিম আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে সকলকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud