পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে ব্যাংলাদেশ ব্যাংকের চিঠি

Posted on December 15, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

20120128-logo-dmp-460ঢাকা : চলমান রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকসমূহের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে উল্লেখ করে এক বার্তায় পুলিশের আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই আহ্বান জানানো হয়েছে। রোববার  কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে এ চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এতে চলমান অস্থিরতা ও  নাশকতার কবলে ব্যাংকসমূহে বিভিন্ন ধরনের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনা ঘটছে। চিঠিতে বলা হয়,  ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখাসমূহের সুরক্ষাসহ ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করাসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অনুরোধ করা যাচ্ছে। বলা হয়েছে, চলমান সহিংসতা একদিকে  যেমন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, অপরদিকে ব্যাংক কর্মচারী ও কর্মকতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud