পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াতের নিবন্ধন নিয়ে ইসির বৈঠক চলছে

Posted on February 14, 2013 | in নির্বাচন কমিশন | by

Rvgvqv‡Zi wbeÜb wb‡q Bwmi ˆeVK Pj‡Qঢাকা: জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের রুদ্ধদ্বার বৈঠক চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদসহ অন্যান্য কমিশনাররা উপস্থি রয়েছেন।

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবির প্রেক্ষাপটে দলটির গঠনতন্ত্র পর্যালোচনায় এ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে পরে করণীয় ঠিক করা হবে।

বুধবার এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী সাংবাদিকদের বলেছিলেন, জামায়াতকে নিবন্ধনের ব্যাপারে অনেক সময় দেয়া হয়েছে। সময় দেয়ার একটা সীমা আছে। ইসির নির্দেশে জামায়াত যে গঠনতন্ত্র দিয়েছে তাতে কোনো কোনো ধারা আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা চিহ্নিত করতে নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখাকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি জানান, সংবিধানের ৭, ৩৮ ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৬৬ ধারার সঙ্গে জামায়াতের গঠনতন্ত্রে অসঙ্গতি রয়েছে। জামায়াতের গঠনতন্ত্র সংশোধনে এ পর্যন্ত চারবার চিঠি দেয়া হয়েছে। কখনো জামায়াত সন্তোষজনক কোনো জবাব দেয়নি।

ইসি সূত্রে জানা যায়, বর্তমানে কমিশনে ৩৮টি নিবন্ধিত দল রয়েছে। ২০০৮ সালে ইসিতে নিবন্ধন পায় জামায়াত। নিবন্ধন বাতিল হলে নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে ইসি আবেদন আহ্বান করলে নতুন আরো ৪২টি দল নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদন করেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud