পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শাহবাগে শিবির সন্দেহে আটক ১

Posted on February 14, 2013 | in ইসলাম | by

গণজাগরণ চত্বর থেকে: শাহবাগে শিবির সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটে গণজাগরণ চত্বরের মিডিয়া সেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম অলিউল্লাহ। তিনি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ছাত্র বলে দাবি করেছেন।- বাংলানিউজ

শাহবাগ থানার ডিউটি অফিসার আবু জাফর বলেন, “মিডিয়া সেলের সামনে এই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। মিডিয়া সেল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এতে সন্দেহ আরো বাড়ে।”

পরে কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানান জাফর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অলিউল্লাহকে থানা হাজতে রাখা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud