পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভূটানের রাজা ঢাকা আসছেন আজ

Posted on February 14, 2013 | in আন্তর্জাতিক | by

f~Uv‡bi ivRv XvKv Avm‡Qb AvRঢাকা: ভূটানের রাজা জিগমে খেসার ওয়াং চুক সপ্তাহব্যাপী অবকাশ যাপনে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন। এ সময় তার সঙ্গে থাকবেন নব-পরিনীতা স্ত্রী জেটসান পেমা।

দুপুর ১২ টা দশ মিনিটে রাজা-রাণী বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তাদের স্বাগত জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের একজন উর্ধ্বতন কর্মকতা জানিয়েছেন, এটি ভূটান রাজার একান্ত ব্যক্তিগত সফর। অবকাশ যাপনে আসছেন তিনি।
তবে রাষ্ট্রীয় কিছু আনুষ্ঠানিকতায়ও অংশ নেবেন। বৈঠক করবেন প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেসব বৈঠকে দ্বিপীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। ভূটান রাজা বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন স্থানগুলো ঘুরবেন। সুন্দরবন, কক্সবাজার সমূদ্র সৈকতসহ ঢাকার বেশ কয়েকটি দর্শনীয় স্থানে যাবেন স্ত্রী পেমাকে সঙ্গে নিয়ে।
এর আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ২০১১ সালে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud