পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে শিবির-পুলিশ সংঘর্ষ : এডিসি গুলিবিদ্ধ

Posted on February 13, 2013 | in জাতীয় | by

12121ঢাকা : রাজধানীর মতিঝিলে শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদিসহ দলীয় সকল নেতার বিচার বন্ধের দাবিতে বুধবার সকালে জামায়াত-শিবির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর শুরু করে। সহিসংতা এড়াতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শিবির কর্মীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এডিসি মেহেদী হাসান গুলিবিদ্ধ হন। ডিসি আনোয়ার হোসেন জানান, মেহেদী হাসান হাতে এবং গলায়  গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud