পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডিএসই’র সামনে পুলিশের গুলিতে আহত ৫

Posted on February 13, 2013 | in ইসলাম | by

ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে পুলিশের গুলিতে ডিএসই’র নিরাপত্তা কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলের শাপলা চত্ত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পুলিশ মহড়া দেয়। এ সময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে ডিএসই ভবনের সামনে দাঁড়ানো লোকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে টহলরত পুলিশ। এতে গুলি ও ছররা লেগে কমপক্ষে পাঁচ ব্যক্তি আহত হন।

আহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সাদ সিকিউরিটিজ লিমিটেডের অফিস সহকারী মাসুদ ফারাজী এবং ডিএসই’র নিরাপত্তা কর্মী (এলিট ফোর্স) আক্তার হোসেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে সাদ সিকিউরিটিজের প্রযুক্তি কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম জানান, প্রতিদিন ডিএসইতে হাউজের নিটিং ফাইল জমা দিতে হয়। আজ বুধবার সকালে মাসুদ ফারাজী ডিএসইতে নিটিং ফাইল জমা দিতে যান। সেখান থেকে ফেরার পথে ডিএসই’র সামনে তিনি গুলিবিদ্ধ হন।

বর্তমানে মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার গায়ে বেশ কয়েক জায়গায় ছররা গুলি লেগেছে বলে জানান তিনি।

এ বিষয়ে পুলিশের মতিঝিল জোনের পেট্রোল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাশার জানান, বেশ কিছু শিবিরকর্মী মধুমিতা সিনেমা হলের সামনের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud