পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মেঘনায় লঞ্চডুবি: দুই জনের লাশ উদ্ধার

Posted on February 13, 2013 | in সারা দেশ | by

†gNbvq jÂWywe: `yB R‡bi jvk D×viঢাকা: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে গজারিয়ায় ডুবে যাওয়া লঞ্চের কাছে চাঁদপুরের মতলব উত্তরের মুক্তিরকান্দি গ্রামের আবুল হাশেম (৫০) ও তার স্ত্রী শেফালী বেগমের (৩৭) লাশ ভেসে উঠে।
মেঘনায় লঞ্চডুবি: আরো পাঁচজনের লাশ উদ্ধার
আবুল হাশেমের মেয়ে পলি আক্তার জানায়, বুধবার ভোরে গজারিয়ায় লঞ্চডুবিতে নিখোঁজদের মধ্যে তার বাবা হাশেম ও মা শেফালীর লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন তার বাবার মানিব্যাগে থাকা মোবাইল সিমের মাধ্যমে তাদেরকে এ খবর জানায়।
শনিবার লঞ্চটি তোলার পর এর ভেতরে ১২ যাত্রীর লাশ পাওয়া যায়। এর আগে শুক্রবার পাওয়া যায় দুটি লাশ।
সব মিলিয়ে এই দুর্ঘটনায় মোট ১৬ জনের লাশ পাওয়া গেল।
এখনো সন্ধান মেলেনি মতলবের সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে শাহনাজ আক্তার (১৮) এবং বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের জিলানী প্রধানের স্ত্রী নাজমা বেগমের (৪০)।
শুক্রবার অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইসমানির চরের কাছে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় ডুবে যায় এম এল সারস নামের লঞ্চটি।
এটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব উপজেলার মাছুয়াখাল যাচ্ছিল।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud