পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফতুল্লায় স্বামীর হাতে মা ও শিশু খুন

Posted on February 13, 2013 | in ইসলাম | by

dZyjøvq ¯^vgxi nv‡Z gv I wkï Lybঢাকা: নারায়ণগঞ্জ, জেলার ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও ৪০ দিনের শিশুকে হত্যা করে পালিয়েছে স্বামী। হত্যাকা-ের শিকার গৃহবধূর নাম ঝর্ণা বেগম (২০) ও তার ৪০ দিনের নবজাতক কন্যা সাদিয়া। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। মা ও মেয়েকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত ঝর্ণা বেগমের মা কোহিনূর বেগম জানান, ২ বছর আগে ঝর্ণা বেগমের সঙ্গে সাদেকুর রহমানের বিয়ে হয়। সাদেকুর একটি ট্রাকের হেলপারের কাজ শুরু করে। তারা পরে পাগলার পূর্ব রসুলপুর এলাকায় একটি ঘরে বসবাস শুরু করে। গত কয়েকদিন ধরেই ঝর্ণার কাছে ৬০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল সাদেকুর। টাকা না দেয়ায় ঝর্ণা বেগমকে মারধরও করা হয়। বুধবার সকালে ঘর বাইরে থেকে বন্ধ করে চলে যায় সাদেকুর রহমান। অনেকক্ষণ ধরে দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা দরজা খুলে দেখে ঝর্ণা বেগম ও তার মেয়ের লাশ পড়ে আছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফতুল্লা মডেল থানার

এসআই আতাউর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud