পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রণব

Posted on February 13, 2013 | in রাজনীতি | by

Lv‡j`vi m‡½ mv¶vr Ki‡eb cÖYeঢাকা : বাংলাদেশ সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

আর এই সাক্ষাতের তারিখ চূড়ান্ত করতে দেশটির বাংলাদেশস্থ হাই-কমিশনার পঙ্কজ শরণ ১৭ ফেব্র“য়ারি রাতে গুলশানে খালেদার সঙ্গে সাক্ষাৎ করে বৈঠকের সময়সূচি ঠিক করবেন।
সূত্র জানায়, ১৭ ফেব্র“য়ারি খালেদা-শরণের সক্ষাতের সময়েই খালেদা-প্রণবের সাক্ষাতের সুবিধাজনক দিনক্ষণ চূড়ান্ত হবে।
দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেন, ‘‘প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।”
তিনি বলেন, ‘‘ভারত সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাক্ষাতের সময় নির্ধারণ করবো।’’
উল্লেখ্য, মার্চের প্রথম সপ্তাহে প্রণব বাংলাদেশ সফরে আসবেন। রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর। শুধু তাই নয়, রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির প্রথম বিদেশ সফরও হবে এটা।
সূত্র জানায়, ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণের জন্য ঢাকায় আসছেন তিনি।’
প্রণব মুখার্জি গত বছরের ২৫ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud