পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘চোখ বন্ধ রাখলেই প্রলয় বন্ধ হয় না’

Posted on February 12, 2013 | in রাজনীতি | by

Ô†PvL eÜ ivL‡jB cÖjq eÜ nq bvÕঢাকা: দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, চোখ বন্ধ রাখলেই প্রলয় বন্ধ হয় না। বরং প্রলয়কে দেখতে হয়, তার ভাষা বুঝতে হয়।

শাহবাগের গণজাগরণ নিয়ে বিএনপি’র অবস্থান প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সুরঞ্জিত বলেন, “যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন প্রকৃতির নিয়মে নতুন পথ খুলে যায়। বঙ্গবন্ধু হত্যার পরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সেøাগান দেওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তখন ৩২ নম্বরে দাঁড়িয়ে চিন্তা করতাম- কোথায় গেলো সেই সেøাগান। যে রণধ্বণিতে বাঙালি জাতি একত্রিত হয়েছিল, আজ আবার সেই সেøাগান গণমানুষের হয়েছে। যুদ্ধাপরাধীদের ঘৃণা করার বিষয়টি সার্বজনীন হয়েছে। একইভাবে আজ শাহবাগে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের দাবি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে।”
সুরঞ্জিত বলেন, “বিএনপি গণজাগরণে ভয় পেতে পারে কারণ তারা জনগণের মধ্যে থেকে উঠে আসেনি, ষড়যন্ত্র করে এসেছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, “কালের যাত্রার ধ্বণি শুনতে কি পান। আমরাও শুনছি, আপনিও শোনেন। বিশেষ অধিবেশন ডেকে ট্রাইব্যুনাল আইনে যে সংশোধনী আনা হয়েছে তা বিচারের উপর কোন প্রভাব ফেলবে না।
ট্রাইবুন্যাল নিয়ে সংকট নয়, আপনাদের সংকট জামায়াত-যুদ্ধাপরাধীদের ত্যাগ করার।” মওদুদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছোঁড়েন, “কোন আইনের ভিত্তিতে ট্রাইব্যুনালকে পদত্যাগ করতে হবে?”
সুরঞ্জিত আরো বলেন, “শাহবাগের এই আন্দোলন বাংলাদেশের সংবিধানকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।”
আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাড. তারানা হালিম এমপি, প্রতিষ্ঠাতা সদস্য এটিএম শামসুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক ফাতেমা জামান সাথী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud