May 5, 2026
ঢাকা: শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ঘোষিত তিন মিনিট নিরাবতা পালন কর্মসূচির সঙ্গে একাত্মত্ াজানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এরই অংশ হিসেবে আজ বিকাল ৪ থেকে ৪ টা ৩ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ও মহ্নাগর ১৪ দলের নেতারা তিন নীরাবতা পালন করবেন।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)’র কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভায় গৃহিত সিদ্ধান্ত তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাসদের সাধারণ সম্পদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্ত্রি দাস, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
এর আগে সভায় আগামী ১৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ১৪ দলের পূর্ব ঘোষিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমাবাজি ও দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশে গৃহীত কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেল চারটায় তিন মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা। তারা বলেছেন, এ সময় যে যেখানে থাকবেন, সেখান থেকেই সবাই যেন নীরবতা পালন করেন।