May 5, 2026
ঢাকা: রাজধানীতে মঙ্গলবার বিকালে বিক্ষোভ করবে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। বিকাল ৩টায় বায়তুল মোকাররাম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম ও বগুড়ায় আট জামায়াত-শিবির নেতাকর্মী হত্যার প্রতিবাদ এবং সরকারের জুলুম-নির্যাতন ও জনদুর্ভোগ লাঘব, যুদ্ধাপরাধ বিচার বন্ধ, নেতাদের নিঃশর্ত মুক্তি ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করবে জামায়াত।
এ কর্মসূচি থেকে আবারো হরতাল কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে দলের একটি সূত্র জানিয়েছে।
তবে ঢাকায় এই কর্মসূচি পালনে প্রশাসন থেকে দলটিকে কোনো অনুমতি দেয়া হয়নি।
গত ৪ ফেব্র“য়ারি রাজধানীর মতিঝিলে পুলিশ প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বগুড়ায় জামায়াত-শিবিরের চার নেতাকর্মী হত্যার প্রতিবাদ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল বন্ধসহ বিভিন্ন দাবিতে ওই কর্মসূচি পালন করে তারা।
এরপর একই দাবিতে ৫ ফেব্র“য়ারি সারা দেশে হরতাল পালন করে দলটি। ওই দিন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদ-াদেশ দেয় ট্রাইব্যুনাল। ওই রায়ের প্রতিবাদে পরদিন ৬ ফেব্র“য়ারি আবারো সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় জামায়াত।