পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যুদ্ধাপরাধীদের রায় সরকারই মানছে না: এম কে আনোয়ার

Posted on February 12, 2013 | in রাজনীতি | by

hy×vcivax‡`i ivq miKviB gvb‡Q bv: Gg †K Av‡bvqviঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের হলে এ নিয়ে প্রশ্ন উঠতো না। ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন সবই সরকার নিয়োগ করেছে। অথচ আজ তাদের দেয়া রায় সরকারই মানছে না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ডেমোক্রেটিক মুভমেন্ট এ বৈঠকের আয়োজন করে।
এম কে আনোয়ার বলেন, শাহবাগের আন্দোলন আজ একটি ইস্যুর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এ সমাবেশ থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান উপদেষ্টা শাহদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন- সংগঠনটির সভাপতি আজিজুল হাই, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud