পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আওয়ামী লীগ নেতার শিশুপুত্রকে নৃশংসভাবে হত্যা

Posted on October 20, 2013 | in সারা দেশ | by

mymensing-ban-mapময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আরব আলীর শিশুছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির পাশের পুকুর পাড় থেকে পুলিশ শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মাহবুবুর রহমান মারুফ শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার পর আর খোঁজ পায়নি তাঁর পরিবারের লোকজন। রাতে এক পর্যায়ে পাশ্ববর্তী মাছের খামারের পুকুর পাড়ে বস্তাবন্দি অবস্থায় মারুফের লাশ খুঁজে পাওয়া যায়।

পুলিশের ধারনা, আরব আলীর সাথে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা শিশু মারুফকে হত্যা করে থাকতে পারে। শিশু মারুফের পিতা হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদী আরবে অবস্থান করছেন। ময়নাতদন্ত শেষে শিশু মারুফের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে, পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud