পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১০ টাকার জন্য খুন!

Posted on October 20, 2013 | in সারা দেশ | by

Sharpur-map20130509051319নালিতাবাড়ী:  মাত্র ১০ টাকার জন্য খুন হলেন শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দী গ্রামের রিকশাচালক সোবাহান (২৫)। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার বেলা দুইটার চারজনকে আটক করেছে পুলিশ। ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল ১৯ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, তিলকান্দী এলাকার মুদি দোকানদার গোলাপ রিকশাচালক সোবাহানের কাছে ১০ টাকা বাকি দিয়েছিল। ২/৩ দিন যাবত টাকা না দিতে পারায় দু’জনের মধ্যে বাক-বিত-া হয়। এক পর্যায়ে গোলাপ তার ঘরে থাকা ফলা দিয়ে সোবাহানকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় সোবাহানের আরও তিন ভাই ছালাম, হালিম ও পাচু গুরতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজহারুল করিম জনান, এ খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত গোলাপসহ চারজনকে রবিবার দুপুর দুইটায় তাদের নিজ গ্রাম থেকে আটক করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud