পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অন্তঃসত্ত্বা কিশোরীদের গর্ভপাতের ব্যবস্থা করতেন আশারাম

Posted on October 20, 2013 | in আন্তর্জাতিক | by

imagesঢাকা : গ্রেপ্তারের পর ভারতের স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর নারী কেলেঙ্কারির অসংখ্য ঘটনা বের হতে শুরু করেছে একের পর এক। প্রতিদিন একাধিক কিশোরীর শয্যাসঙ্গী হওয়ার পর আশারম তার বিশ্বস্ত একটি লোকের মাধ্যমে অন্তঃসত্ত্বা কিশোরীদের গর্ভপাতের ব্যবস্থা করে দিতেন। আশারামের আশ্রমের প্রশাসক হিসাবে পরিচিত ধরুবই অন্তঃসত্ত্বা কিশোরীদের হাসপাতালে নিয়ে যেতেন। গর্ভপাতের সব ব্যবস্থা করা হতো সেখানেই। যৌন কেলেঙ্কারির অভিযোগে আশারাম বাপু এখন গুজরাট পুলিশের হেফাজতে রয়েছেন।

আগামী ২২ অক্টোরব পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে থাকবেন। তবে পুলিশ তার আরো ১০ দিনের রিমান্ড চাচ্ছে। সে লক্ষ্যে প্রস্তুতি নেয়া হয়েছে পুরোপুরি। সর্বশেষ খবরে জানা যায়, কিশোরী দেখলেই আশারাম বেসামাল হয়ে যেতেন। সুন্দরি কিশোরী পেলেই তাকে তার খামার বাড়িতে যেতে বলতেন। সেখানে স্বেচ্ছায় রাজি না হলে আশারম কিশোরীদের ধর্ষণ করতেন।

আশারামকে এ কাজে সহযোগিতা করার জন্য লোকের অভাব হতো না। এদিকে জানা যায়, ধ্যানকক্ষে মহিলা শিষ্যদের সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ভিডিও করে রাখতেন আশারাম বাপু। এসব ভিডিও ব্যবহার করে শিষ্যদের ব্ল্যাকমেইল করা হতো।

আর ইতিমধ্যেই বাপুরই এক শিষ্যের মোবাইল থেকে পুলিশ উদ্ধার করেছে তার একটি ভিডিও ক্লিপ। তাতে এক কিশোরীর সঙ্গে আশারম বাপুর অন্তরঙ্গ মুহূর্তের ছবি রয়েছে।

পুলিশ জানিয়েছে যৌন নিপীড়নের ঘটনায় ধর্মগুরু আশারাম বাপুর বিরুদ্ধে পুরোদমে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন ‘গডম্যানের’ প্যাচগুলো একে একে সবকটা খোলার চেষ্টা করছে যোধপুর পুলিশ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud