পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রওশনকে বাদ দিয়ে গণভবনে এরশাদ

Posted on October 20, 2013 | in জাতীয় | by

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরশাদ (3)ঢাকা:  প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে ১৪ সদস্যের দলীয় প্রতিনিধিদল নিয়ে গণভবনে প্রবেশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে নৈশভোজে অংশ নেয়ার কথা থাকলেও এরশাদের বহরে নেই এরশাদপত্মী রওশন এরশাদ। রোববার সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে এরশাদ গণভবনে প্রবেশ করেন। এ সময় এরশাদের গাড়ির সামনের সিটে ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু,পাশের সিটে ছিলেন মহাসচিব রুহুল আমীন হাওলাদার। পরে একে একে প্রবেশ করেন অন্য নেতারা। সবার শেষে প্রবেশ করেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। ১৫টি গাড়ির বহর নিয়ে এরশাদ গণভবনে প্রবেশ করেন।

নৈশভোজে অংশ নেয়া ১৪ নেতা হলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, মোস্তাফা জামাল হায়দার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্রিগেডিয়ার অব. কাজী মাহমুদ হাসান, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ফকির আশরাফ, আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মেজর অব. খালেদ ।

এর আগে গণভবনে প্রবেশ করেন আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ অন্যান্যরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud