পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রীর ভাষণ থেকে নির্বাচনী নির্দেশনা পেয়েছি: ইসি

Posted on October 20, 2013 | in আইন-আদালত | by

1837_mঢাকা: প্রধানমন্ত্রীর ভাষণ থেকে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আইনগত নির্দেশনা পেয়েছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। রোববার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি এসব কথা বলেন। শাহ নেওয়াজ বলেন, “কোনো ধরনের সরকার পদ্ধতির অধীনে নির্বাচন হবে তা রাজনৈতিকভাবেই নির্ধারণ হবে। তবে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে আমরা বুঝতে পেরেছি সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

তিনি জানান, রাজনৈতিক দলের পরামর্শে আচরণবিধি চূড়ান্ত করা হবে। ইসি বলেন, “আগামী সংসদ নির্বাচনের জন্য আমরা একটি খসড়া আচরণবিধি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাব। কোনো দলের আপত্তি বা পরমার্শ থাকলে তা গ্রহণ করে চূড়ান্ত করা হবে।”

সংসদ বহাল রেখে নির্বাচন সুষ্ঠু হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, “সরকারে যারা থাকবে তাদের জন্য কী ধরনের আইন করলে নির্বাচন সুষ্ঠু হবে সে অনুযায়ী আমরা আচরণবিধি তৈরি করবো।”

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud