পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গণভবনে যাচ্ছেন এরশাদ

Posted on October 20, 2013 | in জাতীয় | by
 হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: অবশেষে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে সন্ধ্যার নৈশভোজে ১৫ সদস্যের দলীয় প্রতিনিধি নিয়ে অংশ নিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুরে এরশাদ বারিধারায় নিজ বাসভবনে বসে নতুন এ তালিকা তৈরি করেন বলে প্রতিনিধি দলে থাকা একজন প্রেসিডিয়াম সদস্য  নিশ্চিত করেছেন। এর আগে সকালে জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদার এরশাদের নির্দেশে ১১ সদস্যদের একটি তালিকা তৈরি করলেও তালিকায় থাকা নেতাদের কয়েকজন নৈশভোজে অংশ নেয়ার অপরাগতা পোষণ করলে এরশাদ নিজেই তালিকা প্রণয়ন করেন।

সূত্রে প্রাপ্ত ১৫ নেতা হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, এরশাদের সহধর্মীনি রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, অব. ব্রিগেডিয়ার কাজী মাহমুদ হাসান, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএম ফয়সল চিশতী, ফকির আশরাফ, আবু হোসেন বাবলাসহ অন্য দুইজন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud