পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পুলিশি বাধায় বাতিল বঙ্গবন্ধু একাডেমির সভা

Posted on October 20, 2013 | in রাজনীতি | by

image_58612_0ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে সভা-সমাবেশ, মাববন্ধন, বিক্ষোভসহ ধরণের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করে গত শনিবার। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালের পূর্ব নির্ধারিত আলোচনা সভা পুলিশের বাধার কারণে বাতিল করেছে বঙ্গবন্ধু একাডেমি।

শনিবার সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছিল। সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি জানান, ‘পুলিশের বাধার কারণে আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে পারিনি। আলোচনা সভা হচ্ছে না। তা বাতিল করা হয়েছে।’ রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ ও প্রধান আলোচক হিসেবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে জাতীয় প্রেসক্লাব ছাড়া ও ঢাকা রির্পোটার্স ইউনিটি, বিএম মিলনায়তন, সিরডাপ মিলনায়তন, পাবলিক লাইব্রেরীর  সেমিনার হল, ২৩ বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও হচ্ছে না কোনো রাজনৈতিক সভা-সমাবেশ।

এ বিষয়ে আওয়ামী ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে এদেশের একটি ঐতিহ্যবাহী দল। এ দল ক্ষমতায় থাকা সময়ে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হবে এটা ঠিক বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘আমাদের দল ক্ষমতায় আছে এবং বিরোধী দলের চেয়ে বেশি কর্মসূচি আওয়ামী লীগই করছে। এতে সরকারের ভয় কিসের তাও আমাদের জানা নেই।’ উল্লেখ্য, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক আদেশে রাজধানীতে রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud