পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রামগঞ্জে যুবলীগ-গ্রামবাসী ও ছাত্রলীগের সংঘর্ষ

Posted on September 21, 2013 | in সারা দেশ | by

Laxmipur155120130921020051

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ কলেজের এক ছাত্রকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ-গ্রামবাসীর ও ছাত্রলীগের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বিনিময় ও ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সাতারপাড়া-নন্দনপুর ও সোনাপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১টা ৪৫) দেশিয় আগ্নেয়াস্ত্র নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান করছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষে আহতরা হলেন- মানিক হোসেন, আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম, শিপন হোসেন, পান্না, তৌহিদুল ইসলাম, রহিম, রিপনসহ ৩৫ জন। অন্যদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে রামগঞ্জ কলেজের এক ছাত্রকে মারধর করে ছাত্রলীগের কয়েক কর্মী। এর জের ধরে কলেজের সামনের সাতারপাড়া-নন্দনপুর ও সোনাপুর গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাতারপাড়া-নন্দনপুর গ্রামবাসীর পক্ষে উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমু ও সোনাপুর গ্রামবাসীর পক্ষে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন রাজু অবস্থান নেয়।

পরে তাদের নেতৃত্বে যুবলীগ-গ্রামবাসী ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষ দেশিয় ধারালো দা, চেনি, রামদা, লোহার রড, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন রাজু  বলেন, ‘ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা কলেজে এসে ছাত্রলীগের অন্তত ১০-১৫ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। পরে উপজেলা যুবলীগ নেতা এমরানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের লোকজন সাতারপাড়া-নন্দনপুরের পক্ষ নিয়ে সোনাপুর গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা চালায় ও দোকান ভাঙচুর করে। এ ঘটনার জন্য এমরানই দায়ী।’

এ ব্যাপারে জানতে উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমুর মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রেজা মাহবুব   জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud