পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

Posted on September 21, 2013 | in জাতীয় | by

download

ডেস্ক রিপোর্ট : বেতন ভাতা বাড়ানোর দাবিতে শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ পরিস্থিতিতে সহিংসতা এড়াতে গাজীপুরের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।শিল্প পুলিশ জানায়, পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে শনিবার ঢাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এ উপলক্ষে পোশাক কারখানা বন্ধ রাখার দাবি জানায় শ্রমিকরা।

তবে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে অস্বীকৃতি জানালে পূর্বাণী, আইমন, নায়াগ্রা, ড্রেসমেন, জাহানারাসহ অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে গাজীপুরের মৌচাক, সফিপুর ও চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসে। এ সময় শ্রমিকরা বেশকিছু কারখানায় ভাঙচুর চালায় এবং মহাসড়কে যানবাহনেও ভাঙচুর করে।

সকাল ৯টা শুরু হয়ে বেলা সোয়া ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও মৌচাকে অবরোধ করে রাখে শ্রমিকরা। ফলে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে বোর্ডবাজার পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। নতুন বার্তা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud