পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চট্টগ্রামে প্রেমিকাকে হত্যা

Posted on September 21, 2013 | in সারা দেশ | by

download (1)

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে খালেদা আক্তার মায়া ( ২১) নামে এক প্রেমিকাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১টার দিকে ইদ্রিস আলী এ ঘটনা ঘটায়। তার বাড়ি বাগেরহাটের শরণখোলায়।

মায়ার বাড়ি বাঁশখালি এবং সিইপিজেডের রিজেন্সি ফ্যাশনে কাজ করতেন। ইদ্রিস সিইপিজেডের অন্য একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্থানীয়রা জানায়, পাঁচতলা যে ভবন থেকে মায়াকে ফেলে দেয়া হয়েছে সেই ভবনের একটি কক্ষে ব্যাচেলর হিসেবে ইদ্রিস ভাড়া থাকতেন। ইদ্রিস ও মায়ার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ছিল। শুক্রবার রাতে ইদ্রিসের সঙ্গে দেখা করতে যান মায়া।

মায়াকে ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইদ্রিস আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুরবলেন, ‘ঘটনাস্থলেই মায়ার মৃত্যু হয়। রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, মেয়েটির মাথার মগজ বেরিয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে।’

ময়না তদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud