পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পিঁয়াজের কেজি ১০০ টাকা

Posted on September 18, 2013 | in জাতীয় | by

ccxc

ঢাকা: দফায় দফায় বাড়ছে পিঁয়াজের দাম। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম। বুধবার খুচরা বাজারে কেজি প্রতি পিঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়।

একদিন আগে মঙ্গলবার এ পিঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়। একদিনের ব্যবধানে দাম বেড়েছে ১০টাকা।.   অবশ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মূল্য তালিকায় মানভেদে প্রতিকেজি পিঁয়াজের দাম দেখানো হয়েছে ৭০ থেকে ৮৫ টাকা।

রাজধানীর মালিবাগ বাজার, চৌধুরী পাড়া, মালিবাগ রেলগেট, এজিবি কলোনি, শান্তিনগর, ফকিরেরপুল বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা পিঁয়াজের দাম আগের দিনের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। মঙ্গলবার যে পিঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়, বুধবার তা বিক্রি হচ্ছে ৯৫ টাকা থেকে ১০০ টাকা।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে দোকানিরা বলেন, হরতাল ও পাইকারি বাজারে পিঁয়াজ না থাকায় দাম বেড়েছে। শ্যামবাজার কৃষিপণ্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেন, বিদেশি পিঁয়াজের আমদানি কম থাকায় বাজারে এর সরবরাহ কম। এ কারণে দাম কিছুটা বেড়েছে।

এদিকে, বাজারে ভ্রাম্যমাণ গাড়িতে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ  থাকায় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে মনে করছেন ক্রেতারা। গত তিনদিন টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। এ বিষয়ে টিসিবির গণসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বাজারে পিঁয়াজের দাম বাড়ার সঙ্গে তাদের পণ্য বিক্রি বন্ধের কোনো সম্পর্ক নেই।

তিনি জানান, টিসিবি যে চিনি ও তেল বিক্রি করে তার নতুন দাম নির্ধারণ জটিলতার কারণে পণ্য বিক্রি বন্ধ রয়েছে।
শুক্র বা শনিবার থেকে আবার পণ্য বিক্রি শুরু হবে বলে জানান তিনি। তিনি জানান, ইতোমধ্যে ৪শ’ মেট্রিকটন পিঁয়াজ খোলা বাজারে বিক্রি করা হয়েছে। পর্যাপ্ত পিঁয়াজ টিসিবি কাছে এবং আরো আমদানি প্রক্রিয়ায় রয়েছে।

  • বাংলামেইল

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud