পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পিকেটারদের ধাওয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Posted on September 18, 2013 | in সারা দেশ | by

0

ফেনী: ফেনীর মহিপালে পিকেটারদের ধাওয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালির সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের পূর্বপাড়া মজুমদার বাড়ির কালামিয়া মজুমদারের ছেলে মানিক মজুমদার ও তার চাচাতো ভাই হারিজ মিয়ার ছেলে আবদুস ছাত্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুইজন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিকেটারদের ধাওয়ার মুখে পড়ে। সেখান থেকে দ্রুত চলে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud