পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পুলিশ-শিবির সংঘর্ষ বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্র

Posted on September 18, 2013 | in জাতীয় | by

Hartal

ঢাকা : পুলিশ-শিবির সংঘর্ষে রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকররম ও দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় এক মটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হয়েছেন।.

সন্ধ্যা পৌনে ৭টার দিকে হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় একটি মিছিল বের করে।  দের মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

প্র্য়া ৪০ মিনিট পুলিশের সঙ্গে শিবির কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিবির কর্মীরা ৩০-৩৫টি ককটেলের বিস্ফোরণ এবং জাতীয় ক্রীড়া পরিষদের সামনে ৩টি মটরসাইকেলে আগুন দেয়। ভাঙচুর করে ৮-১০টি গাড়ি।

সংঘর্ষ চলাকালে দৈনিক বাংলা মোড় এলাকায় মমিনুল ইসলাম ভুইয়া (৩৫) নামে এক মটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে পুরো পল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud