পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দিল্লি থেকে প্রতিদিন গড়ে ১৪টি শিশু হারিয়ে যায়: খুঁজে পাওয়ার গরজ নেই

Posted on September 17, 2013 | in আন্তর্জাতিক | by

12fe73f09720b93ca918edadd8e70e2e_XL

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রতিদিন গড়ে ১৪টি শিশু হারিয়ে যায়। চিলড্রেন রাইটস ইন ইন্ডিয়া-সিআরওয়াই এবং অ্যালিয়েন্স ফর পিপলস রাইটস-এপিআর নামের দু’টি সংস্থার যৌথ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- গত বছর শুধু দিল্লি থেকেই ৪০৮৬টি শিশু হারিয়ে গেছে। এর মধ্যে ২৮৮৭ জন শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি সং শ্লিষ্ট কর্তৃপক্ষ জানে। এর মধ্যে মাত্র ৮৩২ শিশুকে খুঁজে পাওয়া গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দিল্লির ১ কোটি ৬৩ লাখ অধিবাসীর মধ্যে ৪০ শতাংশই শিশু। নিখোঁজ শিশুদের খুঁজে না পাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে- ‘এতে বোঝা যাচ্ছে শিশুদের খুঁজে বের করা বিষয়টি মোটেও গুরুত্ব পাচ্ছে না।’

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১১ সালে দিল্লি থেকে ৫০০৪টি শিশু হারিয়ে যায়; ২০১০ সালে নিখোঁজ হয়েছিল ২১৬২টি শিশু। দিল্লি থেকে গড়ে ১৪ হতে ১৮টি শিশু হারিয়ে যায়। রেডিও তেহরান

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud