পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজনৈতিক ঐক্যের দিকে তাকিয়ে ইসি

Posted on September 17, 2013 | in আইন-আদালত | by

election-commissioner-bangladesh-logo-9

ঢাকা: সংবিধানের আলোকে সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নিবচন অনুষ্ঠিত হবে, এমনটাই আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। আর এজন্য প্রধান দুই রাজনৈতিক দলের ঐক্যের দিকে তাকিয়ে আছে ইসি।

নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, নির্বাচনের সময় এখনও ফুরিয়ে যায়নি। আমরা আশা করছি, একটা সময়ে সবার মধ্যে ঐক্য আসবে এবং সবাই নির্বাচনে অংশ নেবে। আমরা তাদের ঐক্যের দিকে তাকিয়ে আছি।

সোমববার দুপুরে শেরেবাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কোন পদ্ধতিতে নির্বাচন হবে সে প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের আলোকেই আগামী নির্বচন হবে। কারণ, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা যে পদ্ধতিতেই নির্বাচন করবো, সংবিধানের ভেতরে রেখেই করবো, এর বাইরে যেতে পারবো না।

তিনি আরও বলেন, ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে, আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। কারণ, সংবিধানে বলা আছে, এই সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। আমরা সংবিধানকেই বেশি গুরুত্ব দিচ্ছি। কোনো রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। সংবিধান যেভাবে বলবে, আমরাও সেভাবে নির্বাচনের প্রস্তুতি নেবো।

বর্তমান পর্যায়ে নির্বাচন হলে জাতির সঙ্গে কমিশনের সংঘর্ষ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘর্ষের কোনো সুযোগ নেই। সেই সময় এখনও ফুরিয়ে যায়নি। সবার মধ্যে একটি ঐকমত্য তৈরি হবে, সে আশাই করছি। সব দল ও সবার কাছে যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।

সংসদ রেখে কিভাবে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে দল ও জাতির জন্য আচরণবিধি সেইভাবে তৈরি করবো এবং সেটা দল ও জনগণকে বুঝিয়ে দেবো। আচরণবিধি এখনও চূড়ান্ত করা হয়নি।

খালেদা জিয়া কমিশনকে সোজা হয়ে দাঁড়াতে বলেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের কাজের মাধ্যমে সবার আস্থা অর্জন করবো। কারণ, সব দলের কাছে আস্থা অর্জনের একটিই পথ, সেটি হচ্ছে কাজ। যা করবো সবকিছু আইনের ভেতরে থেকেই করবো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud