পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সোমবার হলমার্ক কেলেঙ্কারির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন

Posted on September 12, 2013 | in স্বাস্থ্য | by

Dudok-smm20120627201938

ঢাকা: বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা ১১ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো, বদিউজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয় হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাহাবুদ্দিন চুপ্পু বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকালে এ তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদের কাছে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মীর মো. শীবলী।

দুদক সূত্র জানায়, এ মালার আসামিরা হলেন-হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলাম, জেনারেল ম্যানেজার তুষার আহমেদ, আনোয়ারা স্পিনিং মিলসের মালিক জাহাঙ্গীর আলম, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মালিক জিয়াউর রহমান এবং অ্যাপারেল এন্টারপ্রাইজের মালিক শহিদুল ইসলাম।

এ মামলায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৫ জন এবং রূপসী বাংলা হোটেল শাখার পাচঁ কর্মকর্তাকে আসামী করা হয়েছে।

প্রসঙ্গত, ব্যাংকটির রূপসী বাংলা শাখা থেকে অর্থ আত্মাসাতের অভিযোগ এনে ২০১২ সালের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  তানভীর মাহমুদ, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud