May 27, 2026
স্টাফ রিপোর্টার: লোভে পড়ে কিছু লোক দল ছেড়ে চলে গেলেও জোট ভাঙেনি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের অনেক মানুষই লোভী। আমাদের দলের অনেক লোকও লোভী। লোভে পড়ে কিছু লোক দল ছেড়ে চলে গেলেও আমাদের জোট ভাঙেনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতায়তাবাদী বাস্তুহারা দলের জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। ‘লোভী নেতাদের’ উদ্দেশ্য করে তিনি বলেন, এরা আদর্শ বিচ্যুত। মূল স্রোত থেকে এরা হারিয়ে যায়। তবে মূল স্রোত কখনও হারায় না। যারা চলে গেছে তারাই একসময় হারিয়ে যাবে। এতে মূল স্রোতের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না আমাদের জোটের। সম্মেলনে সভাপতিত্ব করেন বাস্তুহারা দলের সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ হাফিজুর রহমান টিপু। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা যেন সত্য কথা না লিখতে পারে সেজন্য জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে। সরকার সম্প্রচার ভীতি তৈরি করেছে। বিচার ব্যবস্থাও যেন তাদের কথায় চলে সেজন্য বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে নেওয়া হয়েছে।
ঢাকা : অবশেষে ফের প্রেক্ষাগৃহে আসছেন তিন বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। দীর্ঘদিন পর নভেম্বরের শেষ সপ্তাহে পপি আসছেন তার অভিনীত ডিজিটাল সিনেমা ‘চার অক্ষরের ভালবাসা’ নিয়ে। নতুন পরিচালক জাকির খান পরিচালিত প্রেমের এই ছবিতে পপির সঙ্গে রয়েছেন ফেরদৌস ও নিরব। যদি ছবি সময়মতো মুক্তি পায় তাহলে প্রায় দুই বছর পর পপি অভিনীত কোন ছবি মুক্তি পাবে। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গার্মেন্টস কন্যা’ যা ২০১২ সালে মুক্তি পেয়েছিল। জি সরকার পরিচালিত এই ছবিতে তার নায়ক ছিলেন ইমন। ছবিটি ভাল ব্যবসা করেছিল। ২০১৩ সালে পপি অভিনীত কোন ছবি মুক্তি পায়নি এবং ২০১৪ সালের মধ্য নভেম্বর পর্যন্ত কোন ছবি মুক্তির সম্ভাবনা নেই। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, ২৮শে নভেম্বর মুক্তির জন্য অনুমোদন নিয়েছে ‘চার অক্ষরের ভালবাসা’। ছবিটি নিয়ে পপি খুবই আশাবাদী। পরিচালক জাকির খান নতুন হলেও খুবই ভাল ছবি নির্মাণ করেছেন বলে পপি জানিয়েছেন। তিনি বলেন, পরিচ্ছন্ন গল্পের ছবির সঙ্গে শ্রুতিমধুর গান ও দৃষ্টিনন্দন চিত্রায়ণ নিয়ে নির্মিত ‘চার অক্ষরের ভালবাসা’ সকল শ্রেণীর দর্শকের ভাল লাগবে। এদিকে এ ছবিটি ছাড়াও পপি অভিনীত মুক্তির তালিকায় রয়েছে ‘পৌষ মাসের পিরিতি’, ‘শটকাটে বড় লোক’, ‘আদরের ভাই’। সেন্সর বোর্ডে রয়েছে ‘লীলামন্থন’, ‘দি ডিরেক্টর’ ইত্যাদি। সহসাই শুরু হবে ‘দেহ’ এমনটিই জানালেন পপি।
ঢাকা: দ, কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটে নেপালকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েরা। লতা মন্ডলের ব্যাটিংয়ের পর দলকে জেতাতে মূল ভূমিকা রাখেন বোলার পান্না ঘোষ। কোয়ার্টার ফাইনালে নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে দিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে দারুণ শুরু করেছিল সালমা বাহিনী। তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে লংকান মেয়েদের হারিয়ে স্বর্ণ জয়ের আরো কাছাকাছি গেল লাল-সবুজরা। দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমা। নির্ধারিত ২০ ওভারে তারা চার উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অপরাজিত থাকা ব্যাটার লতা মন্ডলের ব্যাট থেকে। ৪৩ বলে একটি চার মেরে ৩৪ রান করেন লতা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। ২২ রান করে আউট হন ফারজানা।
এছাড়া দলনেত্রী সালমা করেন ১৪ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৫ রান। লংকানদের সামনে টার্গেট দাঁড়ায় ২০ ওভারে ৯৬ রান। কিন্তু পান্নার বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে লংকান ব্যাটিং শিবির। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে তাদের ইনিংস থামে ১৮.২ ওভারে। বাংলাদেশীদের বোলিং তোপে পড়ে অলআউট হওয়ার আগে তারা তুলতে পারে মাত্র ৭০ রান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন দলনেত্রী শ্রীবর্ধানে। আর ১১ রান করেন কুমারিহামি। এছাড়া দুই অঙ্কের ঘরে আর কোনো লংকান ব্যাটার যেতে পারেন নি। লাল-সবুজদের হয়ে পান্না ৪ ওভারে ১ মেডেন নিয়ে ১০ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। আর দুটি উইকেট পান ৪ ওভারে ১১ রান দেওয়া রুমানা আহমেদ। একটি উইকেট দখলে নেন সালমা খাতুন। অন্য সেমিফাইনালে চীনকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
বিনোদন ডেস্ক: ৮৭তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত এ ছবিটি বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। ২৫
সেপ্টেম্বর দুপুরে অস্কার বাংলাদেশ কমিটি এমন ঘোষণা দেয়। ঘোষণা শোনার পরপরই কথা হয় বিদ্যা সিনহা মিমের সঙ্গে। ছবিটিতে অভিনয় করেছেন তিনি। মিম বলেন, ‘আমার অভিনীত ছবি অস্কারে যাচ্ছে! নিঃসন্দেহে খবরটা আমার জন্য আনন্দের। ছবিটি নিয়ে শুরু থেকেই আমি আশাবাদী ছিলাম। একে একে সেসব প্রত্যাশা পুরণ হচ্ছে।’ মিম ছাড়াও ‘জোনাকির আলো’য় আরও আছেন ইমন, কল্যাণ কোরাইয়া, দিতি, তারিক আনাম খান, শামস সুমন, গাজী রাকায়েত প্রমুখ। এর আগে মুম্বাই, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি। ৮৭তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শাসম জানান, প্রতি বছরের মতো বাছাই কমিটি এবারও অস্কারে পাঠানোর জন্য চলচ্চিত্র আহবান করে। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২৪ সেপ্টেম্বর। জমা পড়েছিলো মাত্র একটি ছবি। আর এ ছবিকে বাংলাদেশ থেকে অস্কারে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিনােদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা কাজ করেন খুব অল্প। অবশ্য ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পাওয়ার পর ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে গুটিয়ে রেখেছেন সম্ভাবনাময়ী এই অভিনেত্রী। চলচ্চিত্রে যুক্ত হলেও সেসব কাজ পিছিয়ে গেছে বারবার। কথা বলেছেন অর্ষা।
নাচ শিখছেন নাকি?
নাজিয়া হক অর্ষা : হ্যাঁ। মহুয়া নাচ। রওশন আরা নীপার ‘মহুয়া মঙ্গল’ নামে একটি চলচ্চিত্রের জন্যই আমাকে নাচ শিখতে হচ্ছে।
কার কাছে শিখছেন?
অর্ষা : মানিকগঞ্জে নরেন্দ্রনাথ সাহা নামে মহুয়াপালার একজন নৃত্যশিল্পী আছেন। তিনি এবং তার মেয়ে আমাকে শেখাচ্ছেন।
তারা কি ঢাকায় থাকেন?
অর্ষা : না, মানিকগঞ্জে। সপ্তাহে দু’দিন ঢাকা আসেন। গত চার মাস ধরে শিখছি। আমি অবশ্য নিয়মিত না। খুবই অনিয়মিত।
এই চার মাসে অগ্রগতি কেমন?
অর্ষা : কঠিন। ভীষণ কঠিন। যারা পারে না তাদের জন্য আরো কঠিন। এসবের জন্য সময় আর মনোযোগ ভীষণ দরকার। আমি চেষ্টা করে যাচ্ছি।
আগে থেকে নাচ পারতেন?
অর্ষা : না। আমি কখনও নাচ পারতাম না। বিচ্ছিন্নভাবে শিখেছিলাম। কিন্তু তেমনভাবে চর্চা করা হয়নি।
‘মহুলামঙ্গল’ ছবির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা ছিলো এ বছরের ফেব্রুয়ারিতে। পেছালো কেনো?
অর্ষা : এর গল্প মহুয়া পালা নিয়ে। বিষয়টি নিয়ে গবেষণা করা দরকার ছিলো। তাছাড়া তাদের সংগীতের ধরণও আলাদা। আমরা সংগীতের পেছনে আলাদা সময় দিচ্ছি। ছবিটিতে প্রীতমদা [প্রীতম আহমেদ] আছেন। তিনি অনেকদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ফিরে এসে পুরোদমে কাজে নেমেছেন। তাছাড়া সরকারি অনুদানের জন্যও অপেক্ষা ছিলো। এ বছর ছবিটি অনুদান পেয়েছে।
২০১০ সালে ‘ফেরারি ফানুস’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। শেষ পর্যন্ত ছবিটির কাজ বন্ধই হয়ে গেলো। সেই অভিজ্ঞতা থেকে ‘মহুয়া মঙ্গল’-এর সম্ভাবনা নিয়ে বলুন।
অর্ষা : সম্ভাবনা কতটুকু জানিনা। তবে প্রি-প্রোডাকশনের কাজ অনেকদূর এগিয়েছে। ‘মহুয়া মঙ্গল’-এর সঙ্গে সংশ্লিষ্টদের কাজে গতি আছে।
মনে হচ্ছে, অভিনয়ে আপনি এখন আগের চেয়ে নিয়মিত হচ্ছেনৃ
অর্ষা : না-না। আমি কখনও নিয়মিত না।
কারণ কী?
অর্ষা : নাটকে বেশিরভাগই পুরুষকেন্দ্রিক গল্প। সুতরাং নায়ককে সহযোগিতা করা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই নারী অভিনয়শিল্পীদের তেমন ভূমিকা নেই। এই সময়ে মেয়েদেরকে প্রাধান্য দিয়ে গল্প ভাবা হয় খুব কম। সুতরাং ভালো গল্প খোঁজার কারণেই হয়তো কাজের সংখ্যা কম হয়। তাছাড়া চ্যানেল ঘোরালেই আমাকে দেখা যাক, সেটা চাই না। পর্দায় একই মুখ বারবার দেখতে পছন্দ করি না।
অভিনয় ছাড়া অন্যকিছুতে আগ্রহ আছে? নাটক লেখা অথবা পরিচালনা?
অর্ষা : পরিচালনার কাজ খুব ভালো বুঝি না। আলো ও সম্পাদনার বিষয় কিছুটা বুঝি। শট ডিভিশন করতে পারি। তবে পরিচালনা নিয়ে ভাবছি না। এ কাজের জন্য অনেক গুণী ব্যক্তিরা আছেন।
পড়াশোনা তো প্রায় শেষের দিকে। চাকরি করার ইচ্ছা আছে?
অর্ষা : যেহেতু আমার পড়াশোনার বিষয় পুষ্টিবিজ্ঞান, চাকরি না করলেও পুষ্টিবিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে।
সুত্র..বাংলানিউজ
ঢাকা : আপনি কি কখনো ‘যৌন উপশম (সেক্সুয়াল হিলিং)’ নামক গানটি শুনেছেন? এটা কোনও গুজব নয়। যৌন মিলন সত্যি সত্যিই মানুষের দেহ ও মনকে সতেজ-প্রফুলই রাখে না অনেক রোগ বালাইও প্রতিরোধ করে থাকে। অনেকেই বলে থাকেন, পুরুষদের জন্য এটা সর্বরোগের মহৌষধ। এ কারণে পুরুষদের উচিৎ সঙ্গীনিকে নিয়মিত কাছে টেনে নেয়া। ঢাকাটাইমস পাঠকদের জন্য এর পাঁচটি উপকারিতা তুলে ধরা হল। শরীর চর্চার সবচেয়ে উত্তম পদ্ধতি : সঙ্গীনির সাথে দৈহিক ভালোবাসায় মিলিত হওয়া শরীরচর্চার একটি উত্তম পদ্ধতি। দৈহিক মিলনে শরীর থেকে প্রচুর পরিমান শক্তি ক্ষয় হয়। আপনি যদি সপ্তাহে অন্তত তিনবার ১৫ মিনিট করে সঙ্গীনির সাথে একবছর মিলিত হন তাহলে ৭৫ মাইল দৌড়ালে আপনার যতটুক শক্তি ক্ষয় হত তার সমান শক্তি ক্ষয় হবে! সঙ্গীর সঙ্গে মিলনের সময় শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যাওয়ায় মানবদেহের কোষগুলোতে অক্সিজেনের পরিমান বেড়ে যায়। আর এসময় শরীরে যে পরিমান টেস্টোস্টেরন হরমোন উৎপাদিত হয় তা আপনার হাড় ও মাংসপেশীকে আরও শক্তিশালি করবে।
ব্যাথার উপশম : ‘হানি, আজ বাদ দাও; আমার মাথা ব্যাথা করছে’, এই ধরনের অজুহাতে যৌন মিলন থেকে আর বিরত থাকা যাবেনা। এই সময় নারী-পুরুষ উভয়েরই শরীরে প্রচুর পরিমান এনডোরফিন হরমোন উৎপন্ন হয়। এই হরমোন পেইন কিলারের কাজ করে।
ভারতীয় বিশেষজ্ঞ জিনা অজডেন পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যৌন উদ্দীপনা ও চুড়ান্ত যৌন সুখানুভুতির (অরগাজম) সময় নারীরা কোনো ব্যাথা অনুভব করেননা। এছাড়া নিয়মিত মিলনে পুরো সন্তান উৎপাদন প্রক্রিয়াও সচল থাকে। এছাড়া নারীদের উর্বরতা বাড়ে ও মেনোপোজ আসে দেরিতে।
প্রোস্টেট গ্রন্থির সুরক্ষা : নিয়মিত মিলন না করলে পুরুষদের শরীরে উৎপাদিত বীর্য প্রোস্টেট গ্রন্থিতে জমা হয়ে থাকে। এতে শরীরে নানা সমস্যা দেখা দেয়। কিন্তু নিয়মিত একাজ করলে দ এ সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। আর বুড়ো বয়স পর্যন্ত প্রোস্টেট গ্রন্থি সুস্থ্য থাকবে।
লিঙ্গোত্থানে ব্যার্থতা দূর হবে : চল্লিশোর্ধ বয়সী পুরুষদের ৫০ শতাংশই লিঙ্গোত্থানে ব্যার্থতা রোগে ভোগেন। এমনকি অনেক তরুণ বয়সীরাও এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নিয়মিত যৌন মিলনে এই সমস্যা দূর হবে।
ঘটনা অনেকটা ‘প্র্যাক্টিস মেকস এ ম্যান পারফেক্ট’ প্রবাদের মতো। ডাক্তাররাও বলে থাকেন, আপনি নিজের যৌনাঙ্গকে যত বেশি সক্রিয় রাখবেন ততই আপনার পারফরমেন্স ভালো হবে।
মানসিক চাপ থেকে মুক্তি : এটা একটা বৈজ্ঞানিক সত্য যে, নারী-পুরুষের মিলনে সহজেই মানসিক চাপ দূর হয়। মিলনের সময় মানবদেহে প্রচুর পরিমান ডোপামিন হরমোন উৎপন্ন হয়। ডোপামিন হরমোন বিষন্নতা তৈরিকারী হরমোন এনডোরফিনের সঙ্গে লড়াই করে।
ঢাকা:নুডলসের প্রতি ক্রেতাদের আকর্ষ বাড়াতে মেছানো হচ্ছে আফিম!একজন বিক্রেতা একথা স্বীকারও করার পর ব্যাপক হৈচৈ শুরু হয়েছে। পরে নুডস পরীক্ষার করার পর সেখানে আফিমের অস্তিত্ব ধরাও পরে।ঘটনাটি ঘটেছে চীনের শানঝি প্রদেশের ইয়ানান এলাকার এক নুডলসের দোকানে। লিউ জুইয়ু নামের এক কাস্টমার সম্প্রতি ইউরিন টেস্ট করানোর পর বিষয়টি প্রকাশ পায়। পরীক্ষায় তার শরীরে মাদক গ্রহণের প্রমাণ মেলে। এতে তিনি বিস্মিত হয়ে যান। কেননা জীবনে কোনোদিন দিন মাদক নেননি। তবে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে তিনি ওই দোকান থেকে নুডলম খেয়েছিলেন। এতে লিউ জুইয়ুর সন্দেহ হয। তিনি তার নিকটাত্মীয়দের ওই দোকানে পাঠান এবং সেখানে নুডলস খাওয়ার পর তাদেরও ইউরিন টেস্ট করান। পরীক্ষায় সকলের দেহে মাদকের অস্তিত্ব ধরা পরে। পরে তার অভিযোগের ভিত্তিতে দোকানি জাংকে আটক করেন পুলিশ। তিনি পুলিশের কাছে নুডলসে মাদক মেশানোর কথা স্বীকার করেন। জাং বলেন, গত মাসে তিনি ১শ ডলার দিয়ে ২ কেজি পপি বীজ কিনে গুড়া করে রেখে দেন। পরে এগুলো তিনি নুডলসের সঙ্গে মেশাতে থাকেন। ক্রেতা সংখ্যা বাড়ানোর জন্যই তিনি এ কাণ্ড করেন বলে জানা গেছে। চীনে মজাদার সস তৈরিতে পপি বীজ ছিল একটি জনপ্রিয় উপাদান। কিন্তু চীনা সরকার এর ব্যবহার নিষিদ্ধ করেছে। এটি ব্যবহার করা বর্তমানে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
রাউজান: রাউজানের পাহাড়তলী ইউনিয়নের পাহাড়ি এলাকায় হাছান ও ফেরদৌসীদের বাড়ি। প্রেম করছেন দীর্ঘ দিন ধরে। হাছান চট্টগ্রামের স্থানীয় হলেও ফেরদৌসির গ্রামের বাড়ি বরিশালে। অঞ্চলগত এই পার্থক্যের কারণে তাদের সম্পর্ক মেনে নেয়নি হাছানের পরিবার। তাই পরিবারের সাথে অভিমান করে দুই জনই চলে গেলেন না ফেরার দেশে। গতকাল মঙ্গলবার কাঁঠাল গাছের ডালে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন এই প্রেমিক যুগল। হাছানের চাচাতো ভাই রিমন জানান, বিদেশ ফেরত হাছানের সাথে এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফেরদৌসীর। গত তিন চার মাস আগে তাদের সম্পর্কের কথা দুই পরিবার জেনে ফেলে। সম্প্রতি হাছানের বাবা ওমান থেকে বাড়িতে আসলে ফেরদৌসীকে বিয়ে করার কথা জানায় সে। কিন্তু মেয়ের বাড়ি বরিশাল হওয়ায় বিয়েতে অসম্মতি জানায় হাছানের বাবা। এলাকার সাবেক মেম্বার আবুল হোসেন জানান, হাছান ও ফেরদৌসের প্রেমের কথা শুনেছি, এরপর তারা বিয়ে করতে চেয়েছিল। কিন্তু হাছানের বাবা নাকি সেটা মানতে পারেনি।’ স্থানীয়রা জানান, চট্টগ্রামের মানুষ স্বভাবত চট্টগ্রামের বাইরের মানুষকে নিজেদের ভাষায় ‘ভইঙ্গ্যা’’ বলে ডাকে। সে কারণে চট্টগ্রামের মানুষের সাথে অন্য জেলার মানুষের সাথে বিয়েশাদির সম্পর্ক খুবই কম হয়। মেয়ের বাড়ি বরিশাল হওয়ায় হাছানের বাবা তাদের সম্পর্ক মেনে নেয়নি।
বিনােদন ডেস্ক: আসছে কোরবানি ঈদের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘কিস্তিমাত’ ছবিটি। সেন্সর পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ছবির পরিচালক আশিকুর রহমান। ‘কিস্তিমাত’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল। এ প্রসঙ্গে পরিচালক আশিকুর রহমান জানান, ছবিটির সেন্সর হয়েছে আরও দুই-তিন দিন আগেই, আনুষ্ঠানিক ভাবে আজ আমরা সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যেই সিনেমা হল বুকিং শুরু করেছি। আমি আশা করছি, ‘কিস্তিমাত’ ছবিতে দর্শক নতুনত্বের ছোঁয়া পাবে৷ ছবিটি রোমান্টিক-অ্যাকশন ধর্মী। ছবিটিতে আরিফিন শুভ, আঁচল ও মিশা ভাই অনেক ভালো কাজ করেছে। ছবির গানগুলো ইউটিউবে প্রকাশিত হয়েছে, দর্শকরা গানগুলো খুব ভালো ভাবে গ্রহন করেছে। আমার বিশ্বাস অডিয়েন্স ঈদের মত বড় পরিসরে ‘কিস্তিমাত’ ছবিটি দারুনভাবে উপভোগ করবে। উল্লেখ্য, ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আফজাল শরীফ, টাইগার রবি, মিরাক্কেলের সজল সহ অনেকেই। ছবিটি নির্মিত হয়েছে টাইগার মিডিয়া লি. এবং অভি কথাচিত্রের ব্যানারে।
নিজস্ব প্রতিবেদক: চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের এক দিনের মাথায় সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিল ইউনাইটেড এয়ারওয়েজ। পরিচালনার অর্থ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।