পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৭ সেপ্টেম্বর প্রথম হজ ফ্লাইট

Posted on August 14, 2013 | in Uncategorized | by

ঢাকা: আগমী মাসের ৭ সেপ্টেম্বর থেকে এবছর  প্রথম হজ ফ্লাইট শুর হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিব। বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ তথ্য  নিশ্চিত করেন। এর আগে ৬ সেপ্টম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কযর্ক্রম উদ্ধোধন করবেন বলে তিনি জানান।

এ বছর মোট হাজযাত্রীর সংখ্যা ৭৯ হাজার ১৭৯ জন  । গত বছরে এ সংখ্যা ছিল ১ লক্ষ ৬ হাজার ৬৮০ জন। গত বছরের তুলনায় এবছরে হজ যাত্রীর সংখ্যা কম কেন এমন প্রশ্নের জবাবে কাজী হাবিব জানান , গত ৫ বছরের মধ্যে যারা হজ করেছেন তারা এ বছর যেতে পাচ্ছে না বলে হজ যাত্রীর সংখ্যা একটু কম।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার হজে মোট যাত্রীর মধ্যে সরকারিভাবে যাওয়ার সুযোগ পাচ্ছেন ১৫৮৯ জন এবং বেসরকারভাবে যাচ্ছেন ৮৭,৫৯০ জন। এর মধ্যে বাংলাদেশ বিমানে যাবেন ৫০ শতাংশ আর বাকি ৫০ শতাংশ যাবেন সৌদি এয়ার লাইন্সে।

এদিকে দীর্ঘদিন থেকে সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করে আসছে প্রতিবছর অনেক বাংলাদেশি  হাজী হজ্জ শেষে দেশে না ফিরে ওই দেশে নীতি বহির্ভূতভাবে থেকে যান।

সেই অভিযোগরে প্রেক্ষিতে এবার বাংলাদেশ সরকার বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। যেটি সকল হাজীর দেশে ফেরার নিশ্চয়তা বিধানে সার্বক্ষণিক কাজ করবে ।

উল্লখ্য, দুটি প্যাকেজের ভিত্তিতে হজযাত্রী হজে যেতে পাচ্ছেন। প্রথমটি বাংলাদেশি টাকায় ৩ লক্ষ ৪৭ হাজার ২৭ টাকা অপরটি ২ লক্ষ ৭৮ হাজার টাকা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud