পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৭২ ঘণ্টার অবরোধ চলছে

Posted on November 30, 2013 | in জাতীয় | by

yyyyyyyyঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। আজ ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়। এর আগে শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা দেন। একতরফা তফসিল ঘোষণা, বিরোধী দলের ওপর জুলুম নির্যাতন, শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার ও তাদের নামে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সড়ক-নৌ ও রেলপথ অবরোধের ডাক দেয়া হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৫ টা পর্যন্ত টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছিল ১৮ দলীয় জোট।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud