May 30, 2026
ঢাকা: দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের আটকের পর তার অনুপস্থিতিতে দলের দপ্তরের দায়িত্ব পালন করবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রিজভীর আটকের পর বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, এর আগেও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীর অনুপস্থিতিতে সালাহউদ্দিন আহমেদ দপ্তরের দায়িত্ব পালন করেছেন।