May 30, 2026
মাগুরা: মাগুরার সদর উপজেলার মালিকগ্রাম এলাকায় গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত এবং ২০জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা হলেন- ওই গ্রামের সাগর ও নঈম। মালিকগ্রামের সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি মোতাবেলায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।