পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকা কলেজ ছাত্রলীগের দুগ্রুপে বন্দুকযুদ্ধে নিহত ১

Posted on November 30, 2013 | in শিক্ষা ও সংস্কৃতি | by
indexঢাকা : ঢাকা কলেজে ছাত্রলীগের দুগ্রুপের বন্দুকযুদ্ধে রাকিব আল ফারুক নামে এক ছাত্র নিহত হয়েছে।  শুক্রবার দিবাগত রাত ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ফারুককে মৃত ঘোষণা করে। এর আগে রাত ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে বন্দুকযুদ্ধ হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান পল্লব ও সাধারণ সম্পাদক  সাকিব হাসান সুইন গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধ শুরু হয়। উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে গুলিবিদ্ধ হয় ৫-৬জন।

এরমধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ফারুক রাত একটায় মারা যায়। নিহত ফারুক মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। গুরুতর আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud