পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সৌদির নাজরানে হুতি হামলায় নিহত ২

Posted on May 6, 2015 | in আন্তর্জাতিক | by

saudi-huti-attack_259420আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সৌদি আরবের নাজরান শহরে রকেট ও মর্টার হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটির পাঁচ সেনা আটক হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ হুতি বিদ্রোহীদের এ হামলার কথা স্বীকার করেছে। হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় একটি বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় সব স্কুল।
এদিকে এক বিবৃতিতে সৌদি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হুতিদের হামলার জবাব দিয়ে যাচ্ছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud